1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। কালিয়ায় পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস লেনদেন ও QR কোড সচেতনতা কার্যক্রম মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ খুলনার তেরখাদায় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ার কৃতি সন্তান মুকুল কুমার বাড়ৈ

ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

​আসন্ন বালিগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার উন্নয়নে এক নতুন ঐক্যের বাতাবরণ তৈরি হয়েছে। ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​এই সভায় এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লা-র নাম ঘোষণা করা হয়েছে।

​এলাকার স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণে ইউনিয়নের ​আটিপাড়া, পান্তাপাড়া, বোতলা এবং পশ্চিম বোতলা
এই চার গ্রামের সকল শ্রেণি-পেশার মানুষ ভেদাভেদ ভুলে এক মঞ্চে একত্রিত হন। এলাকাবাসীর মতে, এলাকার অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন, যুব সমাজের উন্নয়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা সুযোগ্য ভাতিজা মোঃ কামাল উদ্দিন আহাদ মোল্লাকে প্রার্থী হিসেবে দেখতে চান চার মৌজার জনগণ।

আমাদের চার মৌজার দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে আমরা সকলে আজ একতাবদ্ধ। জনকল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে আমরা কামাল উদ্দিন আহাদ মোল্লাকে পাশে চাই।

​নির্বাচনী তৎপরতা ও প্রস্তুতি ​প্রার্থী ঘোষণার পর থেকেই চার গ্রামের ভোটারদের মাঝে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ মুরুব্বিরাও এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন। প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমে পড়ার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় সমর্থকরা।

এসময় সভার সভাপতিত্ব করেন বালিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আকন, সঞ্চালনায় ছিলেন, ইউপি সদস্য আফজাল মাতুব্বার, সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, ইউপি সদস্য সেলিম ফকির।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মজিবুর রহমান চাপরাশি, সংরক্ষিত আসনের মহিলা সদস্য রেশমা বেগম, সাবেক ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, জয়নাল হাওলাদার সহ ইউনিয়নের ৪ মৌজার দুই হাজারের ও অধিক জনগণ।

এসময় চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন আহাদ মোল্লা বলেন,আপনাদের ভালোবাসা ও সমর্থনে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি চেয়ারম্যান পদে নির্বাচন করছি— জয়-পরাজয় মহান আল্লাহর হাতে, আমি চেয়ারম্যান হতে পারি আর না পারি, আপনাদের এই আস্থার প্রতি সম্মান জানিয়ে কথা দিলাম— ইনশাআল্লাহ এই ইউনিয়নের চার মৌজার কোনো একটি জায়গাতেও আর কোনো কাঁচা রাস্তা থাকবে না। জনগণের এই জনপদের প্রতিটি রাস্তা পাকা ও চলাচলের উপযোগী করে তুলব।

​পদ বা ক্ষমতার মোহে নয়, আজীবন আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। আগামী দিনগুলোতেও আপনাদের মূল্যবান দোয়া ও সমর্থন আমার পথচলার প্রধান শক্তি হয়ে থাকবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com