1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভালো-খারাপ বোঝার ক্ষমতা না থাকলে রাজনীতি ছেড়ে দিন:সমালোচনাকারীদের উদ্দেশ্যে"এমপি খোকন" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে পৌর কাউন্সিলর সুব্রতর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন গোদাগাড়ীতে মাদক কারবারের অভিযোগ, চার ভাইয়ের সম্পদ নিয়ে প্রশ্ন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ মোংলায় বৈধ কাগজপত্র ও দখল থাকার পরও একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ কালিয়ায় মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থানে পুলিশ কালিয়ায় ১২ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৪ মাসের কারাদণ্ড কালিয়ায় নিখোঁজের একদিন পর বটিয়াঘাটায় শিশুর মরদেহ উদ্ধার দেবীগঞ্জে শুরু হলো অ্যাবাকাস মেন্টাল ম্যাথ প্রোগ্রাম,, গৌরনদীতে পেশাদার চোর চক্রের মূলহোতা রাহুল গ্রেফতার

ভালো-খারাপ বোঝার ক্ষমতা না থাকলে রাজনীতি ছেড়ে দিন:সমালোচনাকারীদের উদ্দেশ্যে”এমপি খোকন”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

​মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুর-৩ আসনের ​সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার সরকারের ভালো কাজের সমালোচনাকারীদের উদ্দেশ্যে বলেন,দেশকে ভালোবেসে প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছেন।​

আর আপনারা“রাজনৈতিক নেতা বা কর্মী হয়ে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা না থাকলে দয়া করে রাজনীতি ছেড়ে দিন। তা না হলে সাধারণ মানুষের প্রতিরোধের মুখে পড়ে একদিন আপনাদেরও এ দেশ ছাড়তে হবে।”

শুক্রবার (২১ আগস্ট, ২০২৬) সকালে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের এইচ অ্যান্ড সি জেনারেল হাসপাতালে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সমালোচনাকারীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন,“ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বললে জনগণ মনে করবে আপনারা দেশপ্রেমিক। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মাইক পেলেই যার তার বিরুদ্ধে ভিত্তিহীন সমালোচনা করলে জনগণের রোষানলে পড়তে হবে। কারণ বাংলাদেশের মানুষ বোঝে কার স্বার্থে এবং কিসের জন্য আপনারা এসব করছেন।”

​অনুষ্ঠানের সভাপতিত্ব ছিলেন ড. মাহবুবুর রহমান পবলু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম এবং কালকিনি উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান।​এছাড়া যুবদল নেতা মামুন শিকদার ও শামীম মোল্লা,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com