1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:১১|
সংবাদ শিরোনামঃ
বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,,

কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও কচুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে এম লিয়াকত আলী খান দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাকে বর্তমানে ঢাকায় নেওয়া হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্ত্রীও শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

একদিকে  লিয়াকত আলী খান দীর্ঘদিনের অসুস্থতা, অন্যদিকে তার স্ত্রীর অস্ত্রোপচার—সব মিলিয়ে পরিবারটি কঠিন সময় পার করছে। তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উভয়ের চিকিৎসা অব্যাহত রয়েছে এবং তাদের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে আশা করা হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও দেশবাসীর কাছে এ কে এম লিয়াকত আলী খান এবং তার স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com