মোঃ মনিরুজ্জামান চৌধুরী,নড়াইল প্রতিনিধিঃ-
নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও কচুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে এম লিয়াকত আলী খান দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাকে বর্তমানে ঢাকায় নেওয়া হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্ত্রীও শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
একদিকে লিয়াকত আলী খান দীর্ঘদিনের অসুস্থতা, অন্যদিকে তার স্ত্রীর অস্ত্রোপচার—সব মিলিয়ে পরিবারটি কঠিন সময় পার করছে। তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উভয়ের চিকিৎসা অব্যাহত রয়েছে এবং তাদের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে আশা করা হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও দেশবাসীর কাছে এ কে এম লিয়াকত আলী খান এবং তার স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।