1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় জয়দেব চন্দ্র শর্মা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৭:৩১|
সংবাদ শিরোনামঃ
ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা ভাঙ্গাবিলে অবৈধ মাছ চাষের অভিযোগ: কবরস্থান ও বসতভিটার ক্ষতি, ইউএনওর হস্তক্ষেপ কামনা,, কালিয়ায় জাতীয় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেবীগঞ্জে আগামীকাল যথাসময়ে অনুষ্ঠিত হবে এইচএসসি, এইচএসসি (বিএমটি) ভোকেশনাল পরীক্ষা,, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ সরদার আর নেই মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট, কাভার ভ্যান জব্দ সহ আটক- ৩ মাদারীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য, মাদারীপুর – ২

সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় জয়দেব চন্দ্র শর্মা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

এখনও বাংলাদেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা হয়নি। তবে স্থানীয় সরকার বিভাগ ও সরকারের বিভিন্ন সূত্রে জানা গেছে, ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।এ পরিস্থিতিতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৬ নম্বর সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর নামের পাশাপাশি আলোচনায় রয়েছেন জয়দেব চন্দ্র শর্মা। তিনি সাবেক ইউপি সদস্য হরিদাস চন্দ্র শর্মার ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছেন। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে আলোচনা দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের একটি অংশ তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আগ্রহ প্রকাশ করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
জয়দেব চন্দ্র শর্মা বলেন,

“ইউনিয়নের মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি। এলাকার উন্নয়ন ও জনসেবার লক্ষ্য নিয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চিন্তা করছি। জনগণের সমর্থন পেলে শিক্ষা,যোগাযোগব্যবস্থা,কৃষি ও যুবসমাজের উন্নয়নে কাজ করতে চাই। পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকল মুসলিম ভাইদের জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।”

স্থানীয় বাসিন্দা জগদীশ চন্দ্র রায় বলেন, “আমরা এমন জনপ্রতিনিধি চাই, যিনি মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন। জয়দেব চন্দ্র শর্মা এলাকায় পরিচিত মুখ হওয়ায় তাকে নিয়েও আলোচনা হচ্ছে।”

আরেক স্থানীয় বাসিন্দা লিটন ইসলাম বলেন, “সাধারণ মানুষের সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে। এজন্য অনেকেই তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখছেন। ”তবে নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের অন্য সম্ভাব্য প্রার্থীরাও মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতাও ধীরে ধীরে বাড়ছে। স্থানীয়দের ধারণা, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই রাজনৈতিক আলোচনা আরও সক্রিয় হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com