1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৩৯|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে খাল খনন প্রকল্প পরিদর্শন পরিদর্শন করেন”এমপি আনিসুর রহমান তালুকদার খোকন” বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর রাজশাহীর বিভিন্ন এলাকায়- ১৩ দিন বিদ্যুৎ থাকবে না কিছু এলাকায় বাঘায় ট্রাকভর্তি অর্ধ কোটি টাকার জিরা লুট নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেবীগঞ্জে একদিনের জন্য ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন। মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের সঙ্গে রিপোর্টার্স ইউনিটি”র সাংবাদিকদের সৌজন্যে সাক্ষাৎ রাজশাহীতে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক

নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইল জেলা এনসিপির প্রতিষ্ঠাকালীন সংগঠক মোঃ নাজমুল হাসান উজ্জ্বল জেলার সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দলীয় সূত্রে জানা গেছে, তার উদ্যোগেই নড়াইলের তিনটি উপজেলা—নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়ায় সর্বপ্রথম জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম শুরু হয়।

সম্প্রতি লোহাগড়া উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেছেন। এ যোগদান কার্যক্রমে নাজমুল হাসান উজ্জ্বলের সক্রিয় ভূমিকা ছিল বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

দলীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে এলাকায় একজন তরুণ সংগঠক হিসেবে পরিচিতি পেয়েছেন।

এছাড়াও তিনি জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিয়েছিলেন। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

এদিকে, শিগগিরই নড়াইল জেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের আলোচনা চলছে। দলীয় নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, মোঃ নাজমুল হাসান উজ্জ্বল আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলে নড়াইলে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং দলটি জেলায় আরও দৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com