1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:৩০|
সংবাদ শিরোনামঃ
এই প্রথম বাজেটের পরও নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রকৃত অসহায়দের অগ্রাধিকার দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর, দেবীগঞ্জে বাইসাইকেল-সেলাই মেশিন-ছাগল বিতরণ,, উজিরপুরে বসত বাড়িতে হামলা ও নারীদের হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশ্ব শরণার্থী দিবস ২০২৬: নিরাপত্তা, মর্যাদা ও ফিরে পাওয়ার অপেক্ষায় কোটি মানুষের জীবন বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিতা কালিয়ার কলাবাড়িয়া পশ্চিমপাড় সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন কালিয়া প্রেসক্লাবের সহ-অর্থ সম্পাদক কাউসার মোল্লার শারীরিক অবস্থার উন্নতি, দোয়া কামনা নড়াইলের কালিয়ায় ঈমন মটরসে অগ্নিকাণ্ড, ৭ মোটরসাইকেল ভস্মীভূত

নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইল জেলা এনসিপির প্রতিষ্ঠাকালীন সংগঠক মোঃ নাজমুল হাসান উজ্জ্বল জেলার সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দলীয় সূত্রে জানা গেছে, তার উদ্যোগেই নড়াইলের তিনটি উপজেলা—নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়ায় সর্বপ্রথম জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম শুরু হয়।

সম্প্রতি লোহাগড়া উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেছেন। এ যোগদান কার্যক্রমে নাজমুল হাসান উজ্জ্বলের সক্রিয় ভূমিকা ছিল বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

দলীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে এলাকায় একজন তরুণ সংগঠক হিসেবে পরিচিতি পেয়েছেন।

এছাড়াও তিনি জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিয়েছিলেন। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

এদিকে, শিগগিরই নড়াইল জেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের আলোচনা চলছে। দলীয় নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, মোঃ নাজমুল হাসান উজ্জ্বল আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলে নড়াইলে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং দলটি জেলায় আরও দৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com