1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:৫৮|
সংবাদ শিরোনামঃ
যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন

‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

‎প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

‎গৌরনদীতে বোতলজাত তেল থেকে মোটরসাইকেলে তেল ভরার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাইকার গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

‎শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের উত্তর প্রান্তে গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত বাইকার একটি Yamaha YZF-R15 মোটরসাইকেল নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকার বোতলে করে তেল বহন করছিলেন। পথিমধ্যে গয়নাঘাটা এলাকায় পৌঁছে বোতল থেকে মোটরসাইকেলে তেল ভরার সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। ভোরবেলা হওয়ায় আশপাশে লোকজন কম থাকায় তিনি নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।

‎খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুনে মোটরসাইকেলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

‎পরে আহত বাইকারের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যান।

‎এ বিষয়ে সচেতন মহল জানিয়েছে, বোতলজাত করে তেল বহন ও ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা যে কোনো সময় প্রাণঘাতী হতে পারে। তাই এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম থেকে বিরত থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com