1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে-৩ টি আসনের মধ্যে দুই-তিন বিএনপি ১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী জয়ী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১২:৩৬|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

মাদারীপুরে-৩ টি আসনের মধ্যে দুই-তিন বিএনপি ১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী জয়ী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫২ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের ৩টি সংসদীয় আসনের মধ্যে বেসরকারীভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে মাদারীপুর জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এ ফলাফল ঘোষণা করেন। এতে মাদারীপুর-৩ টি আসনের মধ্যে দুই -তিন আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রিক্সা প্রতীক এর বিজয়ী হয়েছে।

মাদারীপুর-১ আসনে বাংলাদেশের খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা রিকশা প্রতীক নিয়ে ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট। এ আসনে জয়-পরাজয়ের ব্যবধান হয়েছে ৩৮৫ ভোট।

অপরদিকে, মাদারীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য- ৪৬ হাজার ৪৭৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এছাড়া মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৭ হাজার ২০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম ৮৭ হাজার ৩৩১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com