1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে নির্বাচনী আইনশৃঙ্খলায় বিজিবির কঠোর অবস্থান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ২:১১|
সংবাদ শিরোনামঃ
কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত। টরকী বন্দরে হতদরিদ্র মানুষের পাশে ফ্রেন্ডস ইউনিটি পাওয়ার—এক বেলা মেহমানদারিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার”

রাজশাহীতে নির্বাচনী আইনশৃঙ্খলায় বিজিবির কঠোর অবস্থান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। ইতোমধ্যে বিজিবির সদস্যরা মাঠে অবস্থান নিয়ে নির্বাচনকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করেছেন।

বিজিবি জানিয়েছে, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় তারা সক্রিয় ভূমিকা পালন করবে।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।

ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন-সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে অধিক সংখ্যক ভোটার নির্বিঘ্নে ভোট দিতে উৎসাহিত হন।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ যাতে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী সব বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক ডিজিটাল মনিটরিং, বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ও থার্মাল ইমেজিং ডিভাইস স্থাপন করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় শতাধিক স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী সেক্টরের আওতাধীন সাতটি জেলা, ৬২টি উপজেলা ও একটি সিটি করপোরেশনের ৩৭টি সংসদীয় আসনে নিরাপত্তা জোরদারে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব এলাকায় ৬৫টি বেইজ ক্যাম্পে তিন প্লাটুন সংরক্ষিতসহ মোট ১৪৬ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। পাশাপাশি সীমান্তে মোট ৭৬টি বিওপিতে প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে চার হাজারের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় কুইক রেসপন্স ব্যবস্থা কার্যকর থাকবে। রাজশাহী সিটি করপোরেশন এলাকায় আধুনিক দুটি এপিসিসহ এক প্লাটুন বিজিবি সদস্য কুইক রিঅ্যাকশন ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ এলাকায় সাতটি ক-৯ ডগসহ এক প্লাটুন ক-৯ ইউনিট দায়িত্ব পালন করবে।

পদ্মা ও মহানন্দা নদীতে ১৫টির বেশি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফটের মাধ্যমে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে দিন-রাত রিভারাইন পেট্রোলে নিয়োজিত থাকবেন।

রাজশাহী সেক্টরের আওতাধীন প্রতিটি ইউনিট ড্রোনের মাধ্যমে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবে। নির্বাচনী এলাকায় অতিরিক্ত বেজ স্টেশন ও রিপিটার স্টেশন স্থাপন করে ডিএমআর সেটের নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে বিজিবি সদর দপ্তরের র‌্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে প্রস্তুত থাকবে।

সেক্টর হেডকোয়ার্টার্স সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অধীনস্থ ইউনিটগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দায়িত্ব পালনের কার্যক্রম তদারকি করছে।

বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে বিজিবি তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

এ সময় বিজিবি কর্তৃপক্ষ উপস্থিত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গণমাধ্যম প্রতিনিয়ত বিজিবির দায়িত্ব পালনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com