1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মনোনয়নপত্র যাচাই কার্যক্রমে গিয়ে গ্রেপ্তার আ.লীগ-শ্রমিক লীগের ২ নেতা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা, মূল পরিকল্পনাকারী সুমন শিকদারকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নতুন করে জীবন সাজানোর স্বপ্ন বুনছেন অনিকের পরিবার শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক ‘ন্যায় বিচার’ দাবদাহে তৃষ্ণার্তদের স্বস্তি, ইক্ষু শরবতে সেবা ও স্বাবলম্বিতার উদ্যোগ গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার -জহির উদ্দিন স্বপন স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা

মনোনয়নপত্র যাচাই কার্যক্রমে গিয়ে গ্রেপ্তার আ.লীগ-শ্রমিক লীগের ২ নেতা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৪২০ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী এবং পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র যাচাই কার্যক্রমে অংশ নেওয়ার পর আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই শেষে বের হওয়ার সময় পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন— সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রামাণিক এবং সাঁথিয়া পৌর শ্রমিক লীগের সভাপতি শাহীন হোসেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, সাঁথিয়া থানার একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

অধ্যাপক আবু সাইয়িদ ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য। তিনি শেখ মুজিবুর রহমান নেতৃত্বধীন বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং পরে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।

১৯৯৬ সালে পাবনা-১ আসন থেকে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন আবু সাইয়িদ। ১/১১ এর সময় সংস্কারপন্থি হিসেবে বহিষ্কার হন। পরে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি। গণফোরামে যোগ দিয়ে ২০১৮ সালে বিএনপি জোটের ধানের শীষের প্রার্থী হলেও ২০১৪ ও ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন অধ্যাপক আবু সাইয়িদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com