1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় মহান বিজয় দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১:৫০|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,, জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে গৌরনদীতে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় আটদফা দাবীতে স্মারকলিপি প্রদান পঞ্চগড়ের ঐতিহ্যবাহী সোনাহার জমিদার বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসক,, গৌরনদী জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের দাবি, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ জনসাধারণ পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

কালিয়ায় মহান বিজয় দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া নড়াইল প্রতিনিধিঃ-

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিয়া উপজেলা শাখা, পৌরসভা ও বিভিন্ন অঙ্গসংগঠন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বি. এম. অধ্যাপক (অব.) নাগিব হোসেনের নেতৃত্বে কালিয়া উপজেলা, পৌরসভা, থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বি. এম. অধ্যাপক (অব.) নাগিব হোসেন, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম (রবি), সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, নড়াইল জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম. রেজাউল করিম, কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মাহিনুর ইসলাম, জাসাস নড়াইলের সাধারণ সম্পাদক শ. ম. ইকরাম রেজা, ইলিয়াছাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুজ্জামান ওছি, চাচুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হিলালুজ্জামান হিলাল, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার শাহিনুর আলম, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তৌফিক ইলাহী রুবেল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোল্যা বখতিয়ার হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মোশরুফা পল্টু, নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি মোঃ ফিরোজ লস্করসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com