1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

কালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

কালিয়া নড়াইল, প্রতিনিধিঃ-

নড়াইল–১ আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন কালিয়া শাখার উদ্যোগে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় কালিয়া বাসস্ট্যান্ড চত্বরে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় নড়াইল ১ আসনের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা জনসভায় উপস্থিত হয়, মুহূর্তেই পুরো বাসস্ট্যান্ড এলাকা জনস্রোতে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য। প্রধান আলোচক ছিলেন মাওলানা আব্দুল আজিজ,ইসলামী আন্দোলন নড়াইল–১ সংসদ সদস্য পদপ্রার্থী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এস এম নাসিরউদ্দিন।

সমাবেশে মূল্যবান বক্তব্য রাখেন কাজী মোহসিন আলী সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কালিয়া থানা শাখা, নড়াইল ।

বক্তারা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের আস্থা ও সমর্থনকে কাজে লাগিয়ে ন্যায়ের ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।

সমাবেশে মাওলানা আজিজুর রহমান বলেন, নড়াইল–১ আসনের মানুষের কল্যাণ, এলাকার উন্নয়ন এবং দুর্নীতি বিরোধী শক্ত অবস্থানই তাঁর রাজনীতির মূল প্রতিশ্রুতি।

গণসমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি কালিয়া উপজেলা প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

স্থানীয়রা জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এটি ছিল এলাকার অন্যতম বড় ও শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com