1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অহিদুজ্জামান নিলুর ব্যবস্থাপনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:৩৩|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

আগৈলঝাড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অহিদুজ্জামান নিলুর ব্যবস্থাপনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

মোঃ আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে এবং প্রবাসী বিএনপি নেতা অহিদুজ্জামান নিলুর সার্বিক ব্যবস্থাপনায় হাজী বলুউদ্দিন নেছারিয়া শামসুল উলূম চক্রীবাড়ী মাদ্রাসা ও এতিমখানায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মোঃ ফারুক আকন ও রেজাউল করিম। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, যুগ্ম আহবায়ক এনায়েত খান মনু, যুগ্ম আহবায়ক আবুল হোসেন মোল্লা, বাগধা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পিন্টু হাওলাদার, যুগ্ম আহবায়ক আপাং।

এছাড়া উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম সিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মুন্সি, যুবদল নেতা আকাশ মাহমুদ, মোঃ রাছেল, মোঃ সোহাগ মিয়া, মানিক মোল্লা, মোঃ আলী আশরাফ, কাজী মনিরুজ্জামানসহ যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মন্ডলী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com