1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চিহ্নিত অপরাধী বাদে ধানের শীষের দরজা দল-মত নির্বিশেষে সকল ভোটারের জন্য খোলা থাকবে- জহির উদ্দিন স্বপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১১:০৭|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

চিহ্নিত অপরাধী বাদে ধানের শীষের দরজা দল-মত নির্বিশেষে সকল ভোটারের জন্য খোলা থাকবে- জহির উদ্দিন স্বপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ-

বরিশালের গৌরনদীতে বিশাল জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির।

সভায় সভাপতির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, “চিহ্নিত অপরাধী বাদে ধানের শীষের দরজা দল-মত নির্বিশেষে সকল ভোটারের জন্য খোলা থাকবে।” প্রধান অতিথি হুমায়ুন কবির বলেন, “ধানের শীষের বিজয় বরিশাল-১ আসন থেকেই শুরু হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ শহীদ ইলিয়াস, ইমরান, জামালসহ ৪ জুলাইয়ের চার শহীদ ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বক্তারা তারেক রহমানের প্রস্তাবিত “রাষ্ট্রমেরামতের ৩১ দফা”-কে আগামী বাংলাদেশের নীলনকশা হিসেবে উল্লেখ করে বলেন, এটি একটি দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের পরিকল্পনা।

তারা আরও বলেন, বিএনপির রাজনীতি ক্ষমতার নয়—জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। আগামী নির্বাচনে প্রশাসনিক হস্তক্ষেপ ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতারা।

সভা শেষে নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াইকে বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com