1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে জমি নিয়ে বিরোধে সেনা সদস্যের বিরুদ্ধে  নারীকে মারধরের অভিযোগ   - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:৩৫|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

রামপালে জমি নিয়ে বিরোধে সেনা সদস্যের বিরুদ্ধে  নারীকে মারধরের অভিযোগ  

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল বাগেরহাট প্রতিনিধিঃ- 

বাগেরহাটের রামপালে বাইনতলা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের ৮নং ওয়ার্ডে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এসকেন্দার আলীর স্ত্রী লাবলী বেগম(৩৭)ও তার স্কুল পড়ুয়া মেয়ে সুমাইয়া খাতুন(১১)কে মারধোর ও কুড়াল দিয়ে কুপিয়ে যখমের অভিযোগ পাওয়া গেছে একই এলাকার খান মোসলেম এর ছেলে সেনাবাহিনীতে কর্মরত খান আরিফ এর বিরুদ্ধে রামপাল থানায় অভিযোগ সূত্রে জানা গেছে গত ২৭ অক্টোবর (সোমবার) সকাল দশটায় লাবলী বেগম ও তার মেয়েকে নিয়ে নিজ জমিতে সুপারি পাড়তে গেলে এজাহারে উল্লেখিত ১নং আসামী উপজেলার বারুইপাড়া গ্রামের খান মোসলেম এর ছেলে খান আরিফ (৩৮), তার বোন রত্না বেগম (৩২)ও মা মিরোনা বেগম (৫৫) গিয়ে সুপারি পাড়তে বাধা দেয়।কিন্তু লাবলী বেগম বাধা না মানলে সেনাবাহিনীতে কর্মরত খান আরিফ তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে লাবলী বেগমকে কুপিয়ে জখম করে এবং আরিফসহ তিনজন একত্রিত হয়ে মাটিতে ফেলে মারধোর ও স্পর্শ কাতর স্থানে আঘাত করে।এবং সুমাইয়াকে মারধোর করে মোবাইল কেড়ে নেওয়ার মতো অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ৩১ অক্টোবর সকালে লাবলী বেগম তার নিজ বাড়িতে সাংবাদিকদের উপস্থিতিতে বলেন, আমার স্বামীর পৈতৃক জমিতে আমি এবং আমার মেয়ে সুপারি পাড়তে যাই। সেখানে সেনাবাহিনীতে কর্মরত খান আরিফ ও তার বোন এবং মা গিয়ে আমাদের বাধা দেয়। আমি বলি কেন পাড়বো না আমাদের জমি আমাদের গাছ ,তখন উচ্চ স্বরে গালাগালি করে এবং বলে তুই আমাদের নামে মামলা করছিস।তোর যার করার করছিস,এখান থেকে চলে যা।

তখন আমার মেয়ে মোবাইল দিয়ে ভিডিও করছিলো , সেই সময় রত্না এসে আমার মেয়ের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে মারে।আরিফ এসে আমার পিঠে  আঘাত করে চুল ধরে মাটিতে ফেলে দেয়।এক পর্যায়ে আরিফ তার বোন এবং মা তিন জনে আমাকে মাটিতে ফেলে আরিফের হাতে থাকা কুড়াল দিয়ে মাথায় কোপ দেয় ও কুড়ালের পিছন দিয়ে শরীরের সব জায়গায়, এমনকি স্পর্শ কাতর স্থানে ও আঘাত করে।কাগজ অনুযায়ী জমি আমাদের কিন্তু আরিফ সেনাবাহিনীতে চাকরির প্রভাব খাটিয়ে গ্রামে এসে এমন হুমকি ধামকি ও মারামারি করে।লাবলী বেগমের মেয়ে সুমাইয়া খাতুন বলেন,আমরা সুপারি পাড়তে গেলে আমাদের বাধা দেয়।কথা কাটাকাটির ভিডিও করতেছিলাম তখন রত্না এসে আমার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে মারে।আম্মু মোবাইল ফেরত চাইলে আম্মুকে আরিফ আঘাত করে, চুল ধরে মাটিতে ফেলে দিয়ে কুড়াল দিয়ে কোপ দেয় এবং আমাকে সুপারির ডাল দিয়ে আঘাত করে।

এ বিষয়ে প্রতিবেশী আরিফ এর চাচি বলেন, আরিফ বাড়িতে আসলে একের পর এক ঝামেলা করে। আমাদের জমি ও জোর পূর্বক দখল করেছে  এবং কিছু বলতে গেলে সেনাবাহিনীতে চাকরির প্রভাব দেখিয়ে হুমকি ধামকি দেয়।

খান আরিফের কাছে জানতে চাইলে,সে বিষয়টি অস্বীকার  করে। বলে এমন কিছু হয়নি আমার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

রামপাল থানা অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান আতিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, এবং তদন্ত শেষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com