1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ছাত্রজনতার গনঅভ্যুত্থানে জেলা বিএনপির উদ্যোগে বিজয় আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু

মাদারীপুরে ছাত্রজনতার গনঅভ্যুত্থানে জেলা বিএনপির উদ্যোগে বিজয় আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১ টায় মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ এর সঞ্চালনায় র‍্যালী পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে গুম ফেরত ছাত্রদলের সোনালী অতীত, বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালীর,সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গাউস-উর রহমান,জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, জেলা যুবদলের সভাপতি মোঃ ফারুক বেপারী, জেলা স্বেচ্ছসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার। অন্যান্যের মধ্যে জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক লালচান, বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম মাতুব্বর, বিএনপি নেতা আসাদুজ্জামান কিচলু খান,মোঃ শহিদুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ হাজার হাজার ছাত্র জনতা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন শহীদদের রক্তের শফত নিয়ে বলতে চাই বাংলাদেশে আমরা কোন দূর্নীতি হতে দিবোনা। আমরা লড়াই করে দ্বিতীয়বার যে স্বাধীনতা ফিরিয়ে এনেছি তার সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে। কোন কিছুর বিনিময়েই শহীদদের রক্ত বৃথা যেতে দিবোনা। তিনি আরো বলেন যারা আওয়ামী দোসরদের দলে এনে দল ভারি করার চেষ্টা করবেন তাদেরকে কোনভাবেই ছাড় দেওয়া হবেনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com