1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জনতার সংগ্রামের বিজয়ের মধ্যে দিয়ে শেখ হাসিনার পালয়নে আজকের এই বাংলাদেশ, জহির উদ্দিন স্বপন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

জনতার সংগ্রামের বিজয়ের মধ্যে দিয়ে শেখ হাসিনার পালয়নে আজকের এই বাংলাদেশ, জহির উদ্দিন স্বপন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ- বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক সংসস সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, জনতার সংগ্রামের বিজয়ের মধ্যে দিয়ে শেখ হাসিনার পালয়নে মধ্যে দিয়ে আজকের এই বাংলাদেশ প্রতিষ্টা লাভ করেছে। আপনাদের রক্তের বিনিময় এই বাংলাদেশ প্রতিষ্টা লাভ না করাতেন তাহলে আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হত না। তাকে শেখ হাসিনা সরকার তিলে তিলে হত্যা করে মেরে ফেলতো। ওরা আমাদের নেতা তারেক রহমানকে কোন ভাবেই দেশে আসতে দিতো না। আমি সহ যাদের বিরুদ্ধে রাষ্ট্রবিদ্রোহী মামলা হয়েছিল তাদের সকলকে ফাঁসি দিয়ে হত্যা করতো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যাদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ রক্ষা পেয়েছে।৫ আগস্ট ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ এর বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের গৌরনদীতে বিজয় মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

গৌরনদী উপজেলা, পৌর ও আগৈলঝাড়া বিএনপি সহ অঙ্গসংগঠনের আয়োজনে মঙ্গলবার দুপুরে গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বক্তব্য রাখেন নিউইয়ার্ক বেষ্টন শাখার সভাপতি সৈয়দ বদরুল আলম, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে দুই উপজেলার হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে বিশাল বিজয় মিছিল বের হয় বিভিন্ন সড়ক পদক্ষিন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com