1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি"প্রবীণ সাংবাদিক শাজাহান খানের মৃত্যুতে সাংবাদিক মহলের শোক প্রকাশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান তানোরের শীর্ষ ৫ পদ ও শতাধিক প্রতিষ্ঠানের দায়িত্বে ইউএনও নাঈমা খান: সততা ও দক্ষতায় পাচ্ছেন প্রশংসা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই প্রেমের টানে গাজীপুর থেকে পাথরঘাটায় তরুণী, হিন্দু যুবকের সঙ্গে বিয়ের দাবি

মাদারীপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি”প্রবীণ সাংবাদিক শাজাহান খানের মৃত্যুতে সাংবাদিক মহলের শোক প্রকাশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্কঃ- মাদারীপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শাহজাহান খানের মৃত্যুতে জেলার সাংবাদিকদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১১ জুন) ভোরে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন এর নিবিড় পরিচর্যা ইউনিটে (আই.সি.ইউ তে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মোঃ শাহজাহান খান দীর্ঘদিন ধরে হরেক রকম রোগে আক্রান্ত হয়ে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সবশেষে অসুস্থ হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার বাদ জোহর মাদারীপুর পৌর ঈদগা‌হ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন সূত্রে যানা যায় সাংবাদিক শাহজাহান খান দির্ঘদিন দৈনিক ইত্তেফাক পত্রিকাসহ মাদারীপুর জেলার স্থানীয় পত্রিকা দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি দীর্ঘ ৫২ বছর মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেন,প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান খান এর জানাজা নামাজ সম্পন্ন করে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে মাদারীপুর জেলায় কর্মরত সকল সাংবাদিক ও বিভিন্ন সংগঠন সহ শোক প্রকাশ করেন।

এবিষয়ে মাদারীপুর জেলা জামায়াত ইসলামীর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দা আলী জাহান, মাদারীপুর জেলা IBWF এর সাধারণ সম্পাদক গোলাম আজম ইরাদ এবং মাদারীপুর ইসলামী সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা,সিনিয়র সাংবাদিক সেলিম ফরাজী সহ বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করেছেন।

পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com