1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের ভয়ের কারণ নেই: বিএমএসএফ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:০৬|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের ভয়ের কারণ নেই: বিএমএসএফ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩: সাইবার নিরাপত্তা আইন দেশের সাইবার সিকিউরিটির স্বার্থে সরকার গঠন করেছে। এ আইনটি দ্বারা দেশের ডিজিটাল সিস্টেমস,নেটওয়ার্ক ও তথ্যের নিরাপত্তা প্রদান এবং অনলাইন হুমকি থেকে দেশ, প্রতিষ্ঠান এবং জনগনকে রক্ষার জন্য সরকার আইনটি পাস করেছে। সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের ভয় পাবার কোন কারণ নেই বলে দাবি করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিএমএসএফ’র জেলা কমিটির অভিষেক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে একথা বলেন। তিনি বলেন উন্নত দেশসমূহ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন গুলোতে সাইবার নিরাপত্তায় বহু আগেই এ সংক্রান্ত আইন প্রণীত হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের মত এ আইনটি দ্বারা সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হবেনা দাবি করে তিনি বলেন, যদি এ আইন দ্বারা সাংবাদিকদের ক্ষতিগ্রস্ত করা হয় তবে আমরা মাঠে নামতে বাধ্য হবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক ডা: সুলতানা রিজিয়া, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে নাসির খান, কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মু. আ. লতিফ, বিএমএসএফ’র উপদেষ্টা যথাক্রমে নুরুল ইসলাম, ডা. আশরাফ উদ্দিন, ডা. জাভেদ ইকবাল , শরিফুল ইসলাম, নরসিংদী জেলা সভাপতি মোস্তাক আহমেদ, আরটিভি জেলা প্রতিনিধি আনম তানভীর হায়দার অতিথি ছিলেন।

কিশোরগঞ্জ জেলা সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সভায় ঢাকা জেলা বিএমএসএফ’র উত্তরের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিরাজ, আজিজুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শহিদুল ইসলাম পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান , দপ্তর সম্পাদক মো: সুমন মিয়া, আবুবকর সিদ্দিক জুয়েল প্রমূখ বক্তব্য রাখেন।

কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইবনে আব্দুল্লাহ শাহজাহানের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠান শুরু হয়। সভায় জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেছেন সাংবাদিকরা পুলিশের সোর্স নয়, সাংবাদিকরা তথ্য ভাণ্ডার। সাংবাদিক-পুলিশ মিলেমিশে কাজ করলে সমাজের নানা অসঙ্গতি নিরাময় করা সম্ভব বলে তিনি মন্তব্য করে নতুন কমিটিকে স্বাগত জানান।

সভা শেষে কালীবাড়ি মোড়ে সংগঠনের নতুন অফিস উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com