1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে একটি প্রাইভেটকার ও বিশ লক্ষ টাকার ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:১৬|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুরে একটি প্রাইভেটকার ও বিশ লক্ষ টাকার ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদকঃ-মাদারীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এর দিকনির্দেশনায় শিবচর থানাধীন শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় থেকে এক মাদক ব্যবসায়ী কে একটি প্রাইভেটকার সহ গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩১ মে) রাত অনুমান ২.৩৫ ঘটিকার সময় শিবচর সার্কেল এএসপি মোঃ সালাহ উদ্দিন কাদের এর নেতৃত্বে শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ ও মোঃ শাহজাহান নেতৃত্বে রাত্রিকালীন ডিউটিরত করা কালীন সময় একটি প্রাইভেট গাড়ির গতিবিধি সন্দেহজনক হলে গাড়িটি আটক করা হয়।

গাড়িটি আটক এর সাথে সাথে পিছনে থাকা একটি মোটর সাইকেলে থাকা একজন পুরুষ ও একজন মহিলা দ্রুত মোটরসাইকেল চালিয়ে আটককৃত গাড়ি অতিক্রম করে পালিয়ে যায়। পরে রাত্রিকালীন অভিযানে নেতৃত্ব দেওয়া টিম ইনচার্জ সহ আটককৃত প্রাইভেট কারটি তল্লাশি শুরু করা হয়।

তল্লাশির এক পর্যায়ে প্রাইভেটারের ড্রাইভারের সিটের পিছনে লুকিয়ে রাখা একটি ব্যাগের ভেতর হতে একটি শপিং ব্যাগ পাওয়া যায়, শপিং ব্যাগটির ভেতর থেকে ৬,৮০০ (ছয় হাজার আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যাহার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

এসময় ইয়াবা ট্যাবলেট বহনকারী প্রাইভেটকারের ড্রাইভার জুয়েল ফরাজী (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রাইভেট কারের ড্রাইভার ভোলা জেলার বোরহান উদ্দিন থানার মহিপুরহাট ইউনিয়নের, জয়পুরহাট এলাকার আজিজুল হক ফরাজীর ছেলে।

আটককৃত আসামির কাছ থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিদের বিরুদ্ধে শিবচর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com