1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
২০২৪‘র জুলাই-আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে আহত গৌরনদীর ৩৩ জনকে অনুদানের চেক বিতরন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের

২০২৪‘র জুলাই-আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে আহত গৌরনদীর ৩৩ জনকে অনুদানের চেক বিতরন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃ- ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহত গৌরনদী র ৩৩ জনের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিজন আহতকে এক লক্ষ টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়ার সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ খাইরুল ইসলাম, আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমিন।

২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মধ্যে বক্তব্য রাখেন আহত শিক্ষার্থীর মা মোর্শেদা বেগম, আহত ছাত্রর বাবা মোঃ শাহজাহান শরীফ।

আলোচনা শেষে অনুষ্ঠানে জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহত ৩৩ জনের মধ্যে ৩৩ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই আহতদের পক্ষ থেকে ইউএনও রিফাত আরা মৌরিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com