1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। জরাজীর্ণ  টিনশেড ঘরে চলছে ক্লাস। মাদারীপুরে মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি, জিম্মি সন্তানকে ফেরত সহ অপরাধীদের শাস্তি দাবি কালিয়ায় আপন ভাইয়ের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ৫ ভাইয়ের সংবাদ সম্মেলন মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী সুব্রত রায় – (পর্ব ১) আগৈলঝাড়ায় ৫শ ৩৩ বছরের পুরোনো মনসা মন্দিরে বাৎসরিক পুজা অনুষ্ঠিত বরিশালে সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,খুলনাঃ-১৮ ই জানুয়ারী~২০২৪ ইংরেজি খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্য বাহী সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ের আড়ম্বরপূর্ণভাবে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেন।প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আলতাফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা কে এম সাখাওয়াত হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মো.ইদ্রিস আলী হাওলাদার।

বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম , সহকারী শিক্ষক লিলি আক্তার , ও সহকারী শিক্ষক মো: সাজ্জাদ হোসেন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজুম মুনিরা তাসনিম,রৃহে জান্নাত।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন , বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।এ সরকারের আমলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্ধ প্রদান করা হয়েছে।

বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে চেষ্টা করে যাচ্ছেন।

তাঁর প্রেক্ষিতে শিক্ষা ক্ষেত্রে নতুন কারিকুলাম জারি করা হয়েছে।আমরা বিশ্বাস করি নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীরা জীবনমূখি শিক্ষা লাভ করে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com