1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে সুন্দরবন মহিলা কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৬:৪৬|
সংবাদ শিরোনামঃ
রামপালে সাংবাদিকদের সাথে ছাত্রশিবিরের মতবিনিময় বরিশাল–১ আসনে রাজনৈতিক ভদ্রতার দৃষ্টান্ত বিএনপি’প্রার্থী স্বপনের সঙ্গে জামায়াত প্রার্থী কামরুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ এবারের নির্বাচন হবে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন-মাদারীপুরে”মামনুল হক” রাজশাহীকে কৃষিভিত্তিক ইন্ড্রাস্ট্রি গড়ে কর্মসংস্থানের নগরী বানাতে চাই : ডা. জাহাঙ্গীর গৌরনদী ও আগৈলঝাড়ায় ধানের শীষের পক্ষে বরিশাল আইনজীবি ফোরামের নির্বাচনী প্রচার সভা ও গণসংযোগ গৌরনদীতে সেনা অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক। গৌরনদীতে সাংবাদিকদের সাথে সেনা কর্মকর্তাদের মতবিনিময় প্রতিটি কেন্দ্রই থাকবে সিসিটিভির আওতাভুক্ত রাজশাহীর গোদাগাড়ীতে বাস–ভ্যান মুখোমুখি সংঘর্ষ রাজশাহীর রেশম শিল্প : ঐতিহ্য, সম্ভাবনা ও নতুন অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত

রামপালে সুন্দরবন মহিলা কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন মহিলা কলেজের দুইদিন ব্যাপী ২৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ই ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মহিলা কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন কলেজের এডহক কমিটির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কলেজ কমিটির বিদ্যাৎসাহী সদস্য কাজী আয়েশা সিদ্দিকা মানী, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিনসহ কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান বলেন, মেধা ও মননশীলতার বিকাশে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি ছাত্র-ছাত্রীর শরীরচর্চা করা প্রয়োজন। শারীরিক সক্ষমতা না থাকলে মেধা বিকাশে বাধাগ্রস্ত হয়। প্রতিটি ছেলেমেয়ের সুস্থ দেহ-সুস্থ মন তৈরি করতে আমাদের উচিত ছেলেমেয়েদের খেলাধুলা ও শরীরচর্চার দিকে মনযোগী করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এদেশের ছাত্র সমাজ যে ভূমিকা রেখেছে তা-ইতিহাসে বিরল। আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। স্বৈরাচার হাসিনা সরকার এদেশে সকল সেক্টরে বৈষম্য তৈরি করে রেখেছিল। আমরা আগামীর বাংলাদেশে আর কোথাও বৈষম্য দেখতে চাইনা।
তিনি আরো বলেন, ঐক্যবদ্ধভাবে সুন্দরবন মহিলা কলেজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি আমরা কলেজের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা চালাব। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রীরা যাতে ইভটিজিং বা কোন ধরনের হয়রানীর শিকার না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আশাকরি অল্প সময়েই সুন্দরবন মহিলা কলেজ বাগেরহাটের মধ্যে একটি মডেল কলেজে পরিনত হবে।

আগামীকাল মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com