1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে শিশু ও যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী তেরখাদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক ও অস্ত্র জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার।

রামপালে শিশু ও যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

মোঃ আকাশ উজ্জামান শেখ রামপাল, (বাগেরহাট) প্রতিনিধিঃ-

বাগেরহাট জেলার রামপাল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় “আমার জীবন, আমার স্বপ্ন” উদযাপন এবং বাৎসরিক শিশু ও যুব সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ই অগাস্ট) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি।

শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠানে তিনি শিশু ও যুবকদের বিগত এক বৎসরের কার্যক্রমের পাঁচটি স্টল পরিদর্শন করেন এবং প্রতিটি কার্যক্রমের প্রশংসা করেন এবং এলাকার শিশুদের উন্নয়নের জন্য বিভিন্ন কাজে তার প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এর পাশাপাশি বাল্য বিবাহ ও মাদক সম্পর্কে ব্যাপক প্রচারনা চালিয়ে যেতে অনুপ্রাণিত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ শাহিনুর রহমান।

অনুষ্ঠানের সভাপতির করেন সিনিয়র ম্যানেজার রামপাল এরিয়া প্রোগ্রাম জনাব লিটন মন্ডল এবং তিনি শিশু ও যুবদের নেতৃত্ব এবং ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দেন।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বৃন্দ ও স্পনসরশিপ অফিসারগণ ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com