1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে শিক্ষার্থীদের মাঝে হাবিবুন নাহার'র পুরস্কার বিতরণ  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ তুচ্ছ বিরোধে রণক্ষেত্র ভূরঘাটা, দোকানে হামলা সংঘর্ষ, লুটপাটের অভিযোগ, আহত ২০ গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড় গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

রামপালে শিক্ষার্থীদের মাঝে হাবিবুন নাহার’র পুরস্কার বিতরণ 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও গাববুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫ টায় ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও গাববুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।

ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বাগেরহাট-৩ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার (এম.পি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান, অধ্যক্ষ খালিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রধান তালুকদার রাসেল মাহমুদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ বজলুর রহমান, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ, শেখ শাহনেওয়াজ, প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস, তাহারুমা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩৪ টি ইভেন্টে অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com