1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে বিদেশী ও দেশী মদসহ আটক ৩, মোটরসাইকেল জব্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:১০|
সংবাদ শিরোনামঃ
তানোরে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পারিবারিক কলহের জেরে আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা জুলাই দিবস ও ৫ আগষ্ট গণঅদ্ভুত্থান দিবস উদযাপনে গৌরনদীতে প্রস্তুতি সভা কালিয়ায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট গৌরনদীতে শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার গাছের  চারা বিতরন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন খোন্দকার মোহাম্মাদ আলী। দেবীগঞ্জে খাদ্য কমিটির তত্ত্ববোধনে বদলে গেল প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং খাবারের মান। দেবীগঞ্জে পুকুর খননে বন্ধ প্রাকৃতিক পানি প্রবাহ, জলাবদ্ধতায় ডুবছে শত শত বিঘা ফসলি জমি,, নড়াইলে ‘জুলাই-গণঅভ্যুত্থান দিবস’ পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রামপালে বিদেশী ও দেশী মদসহ আটক ৩, মোটরসাইকেল জব্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে বিদেশী ও দেশীয় তৈরি মদসহ তিন মাদক কারবারি যুবককে আটক করেছে।

আটককৃত যুবকরা হলেন- উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা এলাকার আনছার শিকদারের ছেলে তুহিন শিকদার(২৪), একই এলাকার আঃ মাজেদ গাজীর ছেলে গাজী ইমরুল কায়েস(২৬) ও ওড়াবুনিয়া এলাকার মনোরঞ্জন ঢালীর ছেলে মনোজিৎ ঢালী(২৬)।

শনিবার (২২ জুন) আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আটক, মামলা ও জেল হাজতে পাঠানোর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস।

রামপাল থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় বাইরে থেকে একদল মাদক কারবারি মদের চালান নিয়ে রামপাল আসছে। এ সংবাদ পেয়ে সাব-ইন্সপেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল হাজী এনায়েতউল্লাহ মাদ্রাসার সামনে চেকপোস্ট বসায়। কিছুক্ষণের মধ্যে ওই তিন যুবক মাদ্রাসার সামনে উপস্থিত হয়। পুলিশ তাদের চ্যালেঞ্জ করে এবং তাদের দেহ তল্লাশী করে।

দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে ৩ (তিন) বোতল বিদেশী ও ১ (এক) বোতল দেশীয় তৈরি মদ উদ্ধার করে। এছাড়াও মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন TVS Stryker 125cc মোটরসাইকেল জব্দ করে।

ওসি সোমেন দাস আরো জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বাইরে থেকে মাদক এনে মফস্বলে বিক্রি করে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com