1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর বাগমারায় থামছেই না স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৭:৪৭|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

রাজশাহীর বাগমারায় থামছেই না স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ- রাজশাহী-৪ (বাগমারা) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এনামুল হকের সমর্থকদের ওপর হামলা যেন থামছেই না। আজ বুধবার সকালে স্বতন্ত্র প্রার্থী এনামুলের সমর্থকদের ওপর আবারও হামলার ঘটা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন এমপি এনামুলের সাবেক এপিএস জিল্লুর রহমানসহ (৪২) তিনজন।

জিল্লুর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। আহত ওপর দুজন হলেন, জিল্লুরের ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান (৩৮) এবং যুবলীগের কর্মী আলমগীর হোসেন। তাদের উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উপজেলার শ্রীপুর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

আহত জিল্লুর রহমান অভিযোগ করে জানান, বুধবার সকাল ১০টার দিকে তিনিসহ কয়েকজন নৌকার প্রচার চালাচ্ছিলেন বাগমারার শ্রীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে। এসময় চায়ের দোকানে বসে চা পান করছিলেন। একপর্যায়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও নৌকার সমর্থক মকবুল হোসেন এবং তার ভাই আশরাফ হোসেনসহ ৩০ জনের একটি দল জিল্লুরসহ তাঁর লোকজনকে ঘিরে ধরে হামলা করে। এর পর লোহার রড ও লাঠিসোঠা নিয়ে পিটিয়ে জখম করা হয় তিনজনকে। পরে তাদের উদ্ধার করা হয়। এ নিয়ে গত মঙ্গলবার এবং আজকে স্বতন্ত্র প্রার্থীর মোট ৬জনকে পিটিয়ে আহত করলেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল কালামের লোকজন।

প্রসঙ্গত, প্রচারণা শুরুর পর থেকেই নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের লোকজন বাগমারায় ত্রাসের রাজত্ব শুরু করে। এ কয়দিনে অন্তত স্বতন্ত্র প্রার্থীর ৩০ জন সমর্থককে পিটিয়ে জখম করা হয়। এ নিয়ে চারটি মামলাও করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এসব ঘটনায় প্রশাসনেও তোলপাড় সৃষ্টি হয়। ফলে গত সোমবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদের উপস্থিতিতে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হক বাগমারায় সহিংসতা বন্ধে অঙ্গীকার করেন।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘তিনটি ঘটনায় অন্তত ৬ জন হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com