1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ-গ্রামবাসীর দাবি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৬:২৩|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে বুলবুলের বিকল্প দেখছেনা নেতা কর্মী’রা সাব্বির হত্যার প্রতিবাদে রাস্তায় মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি রাজশাহীতে গভীর রাতে বাড়ির ছবি তোলা, দীর্ঘদিন ধরে উত্যক্ত- আতঙ্কে রাজশাহীর তরুণী সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বোনের ইন্তেকাল দেবীগঞ্জে পরিসংখ্যান পূর্বের কর্মকর্তার ভুলে চলতি অর্থবছরের ভিজিএফ বরাদ্দে ভোগান্তি,, দেবীগঞ্জ থানা পুলিশে ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রবাসীর স্ত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য,, চাপাইল সেতুতে পার্কিং সংকট ও অব্যবস্থাপনা, প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি আশঙ্কা নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ গ্রেফতার। রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের জোরালো দাবি উঠেছে। কে ভোট দিলেন, কে দিলেন না, সবায় আমার: এমপি মিলন

রাজশাহীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ-গ্রামবাসীর দাবি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন ডাঙ্গিপাড়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ সাজ্জাদ আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ডাঙ্গিপাড়া গ্রামের মোল্লা ফাউন্ডেশনের নামে নিবন্ধিত জমি, যা তিনি নিজে দান করেছিলেন, দীর্ঘদিন ধরে বিবাদীরা অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উক্ত জমিতে প্রবেশ করে জোরপূর্বক সুয়ারেজ লাইনের কাজ শুরু করে। এ সময় অভিযোগকারী বাধা দিলে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিবাদীরা অভিযোগকারীকে গালিগালাজ করে এবং পরে দলবদ্ধ হয়ে আক্রমণ চালায়। হেলমেট পরিহিত অবস্থায় সিরাজুল ইসলামসহ কয়েকজন রড, জিআই পাইপ ও হাতুড়ি দিয়ে মোঃ আজগর আলী ও মোঃ শওকত আলীর ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তাদের মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আহতদের পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে উল্লেখ আছে, বিবাদীরা শুধু হামলায় সীমাবদ্ধ থাকেনি, পাশের দোকানগুলোতেও ভাঙচুর চালায়। নজরুল ইসলাম নামের একজন অভিযুক্ত পাশের দোকান থেকে গরম সিংগাড়ার তেল এনে অভিযুক্ত সাজ্জাদ আলীর ছেলে আজিম ও নাদিমের ওপর নিক্ষেপ করে। এতে আজিম গুরুতর জখম হন। এ সময় প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয় সিংগাড়া ও মুদি দোকানে।

ঘটনাস্থলে সাংবাদিকরা সংবাদ সংগ্রহে গেলে গ্রামবাসীরা একত্রিত হয়ে সেদিনের ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হামলাকারীরা এতটাই নৃশংস আচরণ করেছে যে গ্রামের এক বৃদ্ধকে পেটাতে পেটাতে উলঙ্গ করে ফেলার চেষ্টা চালায়। গ্রামের একজন প্রবীণ বাসিন্দা বলেন, “আমরা এমন নৃশংসতা জীবনে দেখিনি। মোল্লা ফাউন্ডেশনের নামে নিবন্ধিত জমি জোরপূর্বক দখল করতে এসে তারা আমাদের মানুষজনকে পিটিয়েছে। একজন বৃদ্ধকেও তারা রেহাই দেয়নি। এই দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে আমাদের গ্রাম আবারো আতঙ্কের মুখে পড়বে।”

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত আজগর আলীর স্বজন বলেন, “ওদের হামলায় তার মুখ ও মাথা মারাত্মক জখম হয়েছে। ডাক্তাররা পর্যবেক্ষণে রেখেছেন। আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিক।”

এ প্রসঙ্গে শাহমখদুম থানার এক তদন্তকারী কর্মকর্তা বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার খবর নেওয়া হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযোগে যাদের নাম এসেছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। আইনগতভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, জমিটি দীর্ঘদিন ধরেই বিরোধপূর্ণ ছিল। তবে মোল্লা ফাউন্ডেশনের নামে জমি নিবন্ধিত ও দান করা থাকায় এলাকাবাসীর দাবি, ফাউন্ডেশনের সম্পত্তি রক্ষা করা জরুরি।

গ্রামবাসীরা বলেন, “মোল্লা ফাউন্ডেশনের জমি আমাদের গ্রামের উন্নয়নের জন্য দান করা হয়েছে। অথচ এখন একদল দুষ্কৃতিকারী সেটি দখল করে নিতে চাইছে। আমরা এ ধরনের অন্যায় কখনো মেনে নেব না।”

অভিযোগকারীসহ এলাকাবাসী পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। তারা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এ ধরনের দখলবাজি ও সহিংসতা থামানো যাবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com