1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
যারা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টানদের আলাদা করতে চায় তারা মানবতার শত্রু- এম. জহির উদ্দিন স্বপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী সুব্রত রায় – (পর্ব ১) আগৈলঝাড়ায় ৫শ ৩৩ বছরের পুরোনো মনসা মন্দিরে বাৎসরিক পুজা অনুষ্ঠিত বরিশালে সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বাঘায় নবাগত ইউএনওর মতবিনিময় সভায় বলেন মাদক ও ইমো হ্যাকিং জিরোটলারেন্স। এমপি চাঁদ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরের মস্তফাপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, মোনাজাত অনুষ্ঠিত মাদারীপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার:জেলা পুলিশের অভিযান অব্যাহত উজিরপুরে নবম শ্রেনির এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ,থানায় অভিযোগ।

যারা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টানদের আলাদা করতে চায় তারা মানবতার শত্রু- এম. জহির উদ্দিন স্বপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃ- শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে বরিশালের গৌরনদীতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।
সোমবার দুপুরে গৌরনদী বন্দরে র‌্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের তিনি বলেন, সদ্য সাবেক স্বৈরাচারী সরকারের দোষররা বসে নেই। তারা একের পর ষড়যন্ত্র করেই যাচ্ছেন।

তারা আমাদের মধ্যে সাস্প্রদায়িক বিভেদ তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে।রাতের অন্ধকারে ওইসব
ষড়যন্ত্রকারীরা মন্দির, মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপসানালয়ে আক্রমন করে দেশের মধ্যে অস্থিশীল
পরিবেশ সৃষ্টি করতে চায়। আপনারা প্রতিটি মন্দির ও ধর্মীয় উপসনালয়কে পাহাড়া দিয়ে রাখবেন।

সবচেয়ে জঘন্য হচ্ছে ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করার চক্রন্তাকারীরা। যারা হিন্দু- মুসলমান-বৌদ্ধ-খ্রীষ্টানদের আলাদাভাবে ভাগ করতে চায় তারা হলো মানবতার শত্রæ।
এ সময় নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে সাবেক এ সংসদ সদস্য বলেন, আমাদের দলের মধ্যে যারা ভুলভ্রান্তি পদক্ষেপ নেয়। তাদেরকে সতর্ক করে বলতে চাই, বিগত ১৫ বছরে আওয়ামী লীগের ভুলের কারনে আজ তাদের করুন পরিণতি ভোগ করতে হয়েছে। শেখ হাসির ভুলের কারনে আওয়ামী লীগ শুধু নিজেই ডুবে নাই অন্যান্য নেতা কর্মীদেরও ডুবিয়েছে। তাই আমাদের কোন ভুলের কারনে যদি জনগনের আশা-আকাঙ্খা ক্ষতিগ্রস্থ হয় সে বিএনপির কর্মী হলেও তাকে ছাড় দেওয়া হবেনা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, সফিকুর রহমান শরীফ স্বপন, দুলাল রায় দুলুসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে র‌্যালিতে সনাতন ধর্মের সহস্রাধিক অনুসারীরা অংশগ্রহন করেন। এরপরে একই দিন বিকালে টরকী বন্দর বনিক সমিতির সাবেক সভাপতি শাহজাহান শরিফের সভাপতিত্বে বন্দর ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শরীফ সাহাবুব হাসান, জাকির শরীফ, ব্যবসায়ী ভজন কুন্ডু, শিশির কুমার কুন্ডু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com