1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আগৈলঝাড়ায় মহান বিজয় দিবস উদযাপন,,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি মাদারীপুরে ডেমোক্রেটিক ও জালিয়াতির মাধ্যমে বালু উত্তোলনের অনুমতিপত্র জারির অপচেষ্টার বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আগৈলঝাড়ায় মহান বিজয় দিবস উদযাপন,,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ-মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার নিয়ে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় প্রশাসন, আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে।

এ উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনী শেষে জাতীয় পতাকা উত্তোলন, পরে আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে অতিথীদের অভিবাদন গ্রহন, শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা প্রদান, প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

এদিকে শনিবার সকাল আটায় আগৈলঝাড়া আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে সংক্ষিপ্ত সভায় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত,পরে বিজয় র‌্যালী শহর ঘুরে প্রশাসনের অনুষ্ঠানে যোগদান করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

প্রশাসন আয়োজিত সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে আগৈলঝাড়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আলম চাঁদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা সরদার, ইলিয়াস তালুকদার, আমিনুল ইসলাম বাবুল, বিপুল দাস, শফিকুল ইসলাম টিটু তালুকদার ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বিন্দু সহ প্রমুখ।অন্যদিকে সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধাগন। শেষে বিজয় র‌্যালী নিয়ে প্রশাসনের অনুষ্ঠানে যোগদান করেন বীর মুক্তিযোদ্ধাগন। বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com