1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মামলা করায় পাঁচ লক্ষ টাকা দাবি নড়াইলে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স আগৈলঝাড়ায় অবনী ভূষণ হালদারের মৃত্যুতে এমপি জহির উদ্দিন স্বপনের সমবেদনা উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান মিরপুরের পলাশ হত্যা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মঈনউদ্দিনকে, রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন রৌমারীতে QRT টিমের অভিযান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গৌরনদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, নিরাপত্তা ও সমঅধিকারের ওপর গুরুত্বারোপ

মামলা করায় পাঁচ লক্ষ টাকা দাবি নড়াইলে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে

মোঃ উজ্জল শেখ (নড়াইল) প্রতিনিধিঃ- নড়াইলে শাহাবাদ ইউনিয়নের মঈনখোলা গ্রামের মো. শহীদুল্লাহ ওরফে শহীদ শেখকে অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে।এঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, ২০ বছর আগে সদরের শাহাবাগ ইউনিয়নের মঈন খোলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. শহিদুল্লাহ ওরফে শহিদ শেখ একই গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে আজিবর শেখকে নিজ জমিতে বসবাস করতে অনুমতি দেয়।শর্ত থাকে যে,কিছুদিন পরে তারা অন্যত্র জমি কিনে চলে যাবে। কিন্তু আজিবর শেখ শহীদ শেখের জমি থেকে অন্যত্র যেতে চায়না।এ নিয়ে শাহাবাদ ইউনিয◌়নের তৎকালীন চেয়ারম্যান একাধিকবার সালিশ করেও কোন সমাধান করতে না পেরে মামলা করার অনুমতি দেয়া শহীদ শেখ অভিযোগ করেন রোববার (১৮
ফেব্রয়ারি) সকালে একই গ্রামের আজিবর শেখের ছেলে মুরাদ শেখ তার বাড়িতে এসে উচ্ছেদ মামলা করার কারণে মারধর করে ও ৫ লক্ষ টাকা দাবি করে। অপরদিকে তার ছেলে ও মেয়ে কে মেরে ফেলার হুমকি দেয়া শহীদ শেখ ২০০৯ সালে আদালতে উচ্ছেদ মামলা দায়ের করেন। বর্তমানে মামলা চলমান আছে।

৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও অরুদ্ধের বিষয়ে মুরাদ শেখ বলেন,এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলছে। উপরন্ত তারা আমাদেরকে জমি দিয়ে এখন লিখে দিচ্ছে না।

এ বিষয়ে স্থানীয় শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যানের মো.জিয়াউর রহমান বলেন, বিষয়টি আমিও শুনেছি রোববার সকালে শহীদ শেখের সাথে মুরাদ শেখের ঝামেলা হয়েছে।

যেহেতু দীর্ঘদিন মামলা চলমান রয়েছে। সেহেতু বিষয়টি আইনগতভাবে সমাধান হওয়া উচিত।অবরুদ্ধ ও ৫ লক্ষ টাকা চাঁদা দাবির বিষয়ে সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করব। তবে কেউ অবরুদ্ধ নাই ও চাঁদা দাবি
করে নিতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com