1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে শ্রমিক দল সভাপতি সাকিল হত্যা"বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১:১৯|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

মাদারীপুরে শ্রমিক দল সভাপতি সাকিল হত্যা”বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদকঃ- মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার সকাল ১২টায় পুরান বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মাদারীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,সম্প্রতি মাদারীপুরে পৌর শ্রমিকদলের কমিটি গঠন করা হয়। কমিটিতে মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আক্তার হাওলাদারের ছোট ভাই যুবলীগ নেতা লিটন হাওলাদারকে সভাপতি করা হয়। লিটন হাওলাদার যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং চাঁদাবাজি, লুটপাট, হত্যা, সংঘর্ষসহ একাধিক মামলার আসামি হওয়ায় এই কমিটির বিরোধিতা করেছিলেন শাকিল মুন্সি।

এই ঘটনার জের ধরে রবিবার (২৩ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলা শ্রমিকদলের একাংশের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শাকিল মুন্সি মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার মোফাজ্জল মুন্সির ছেলে।

এঘটনায় মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে কিছু আসামী গ্রেফতার হলেও অনেকেই উচ্চ আদালত থেকে জামিন নিয়ে শাকিলের স্বজন ও মামলার বাদীকে ভয়-ভীতি দেখাচ্ছে। তার প্রতিবাদ ও আসামীদের জামিন বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয় সমাবেশে।

সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, এ্যাড. জামিনুর রহমান মিঠু, জেলা শ্রমিকদলের সদস্য সচিব এ্যাড. অহিদুজ্জামান খান, মামলার বাদী ও নিহতের ভাই হাসান মুন্সি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com