1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বাকেরগঞ্জে দোয়া-মিলাদের মঞ্চে নৃত্য, ভাইরাল ভিডিওর পর বাকেরগঞ্জে অনুষ্ঠান বন্ধ বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ শাহজালাল ইসলামী ব্যাংকের সরকারি অর্থে নির্মিত স্কুল-মন্দিরের রাস্তার ইট রাতের আঁধারে উধাও, অভিযোগ পরিতোষের বিরুদ্ধে বোমাবাজি-সংঘর্ষের পর ভূরঘাটায় শান্তির বৈঠক, মিটল দুই পক্ষের বিরোধ রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম রিপন,মাদারীপুর প্রতিনিধিঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের নির্বাচনী এলাকার মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চান্দের বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) সন্ধায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে চান্দের বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিগত সময়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছি তারপরেও আমরা থেমে থাকিনি আর সেই আন্দোলন সংগ্রামে আমরা পাশে পেয়েছি আমাদের প্রিয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকন ভাইকে। তাই আমরা বিশ্বাস করি মাদারীপুর ৩ আসনে আনিসুর রহমান তালুকদার খোকন ভাইয়ের বিকল্প কেউ নেই আমরা তার হাত ধরে আমাদের মাদারীপুর ৩ আসনের উন্নয়ন দেখতে চাই। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে এবং ধানের শীষে ভোট দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান,মাদারীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মিরাজ তালুকদার, মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইদ্রিস মাতুব্বর,মস্তফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম ফকির, ইউনিয়ন বিএনপি কর্মী কাজী কাওছার হোসেন, মস্তফাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাসেদ কাজীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com