1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ডেকোরেটর, লাইটিং ও ফুল ব্যবসায়ীদের মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ধানডোবায় মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আজ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রাথমিক সদস্য ফরম, ওয়েবসাইট উদ্বোধন ও সাধারণ সভা অনুষ্ঠিত। খুলনার তেরখাদা উপজেলার কৃতি সন্তান লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহর মানবিক উদ্যোগ আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে সন্ত্রাস-চাঁদাবাজির অভিযোগ, সাংবাদিক সম্মেলনে বড় ভাই জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    তেরখাদার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পুনরায় নির্বাচিত হলেন মোঃ রবিউল হোসেন মাদারীপুরে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি ক্যাম্প:চিকিৎসাসেবা পেলেন ১৫ শতাধিক দরিদ্র মানুষ ‎গ্রেপ্তারের নির্দেশের পরও অধরা জাহাঙ্গীর, প্রকাশ্যে চলাফেরা নিয়ে প্রশ্ন গৌরনদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

মাদারীপুরে ডেকোরেটর, লাইটিং ও ফুল ব্যবসায়ীদের মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

মোঃ রেজাউল হাসান খান, মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুরে ডেকোরেটর, লাইটিং, সাউন্ড ও ফুল ব্যবসায়ীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মোহাম্মদ আনোয়ার হোসেনকে সভাপতি ও গণেশ রায়কে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট একটি কমিটিও ঘোষণা করা হয়।

রোববার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টার সুমন হোটেলে “মাদারীপুর জেলা ডেকোরেটর, লাইটিং, সাউন্ড ও ফুল ব্যবসায়ী মালিক সমিতি”র আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী উপজেলার মধ্যে ছিল মাদারীপুর সদর, কালকিনি, ডাসার, রাজৈর ও শিবচর।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেকোরেটর ও লাইটিং ব্যবসা বর্তমানে একটি সম্ভাবনাময় খাত। ব্যবসার মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থেকে ব্যবসার উন্নয়ন ও নিজেদের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। পরে মিলনমেলা শেষে আগত অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।

পুরো অনুষ্ঠানটি আনন্দঘন, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com