1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে হেফজ সমাপনী হাফেজদের সম্ভাবনা পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বাকেরগঞ্জে দোয়া-মিলাদের মঞ্চে নৃত্য, ভাইরাল ভিডিওর পর বাকেরগঞ্জে অনুষ্ঠান বন্ধ বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ শাহজালাল ইসলামী ব্যাংকের সরকারি অর্থে নির্মিত স্কুল-মন্দিরের রাস্তার ইট রাতের আঁধারে উধাও, অভিযোগ পরিতোষের বিরুদ্ধে বোমাবাজি-সংঘর্ষের পর ভূরঘাটায় শান্তির বৈঠক, মিটল দুই পক্ষের বিরোধ রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

মাদারীপুরের ডাসারে হেফজ সমাপনী হাফেজদের সম্ভাবনা পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের ডাসারে মেলকাই দারুল কোরআন আরাবিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে হেফজ সমাপনী হাফেজদের সম্ভাবনা পাগড়ি প্রদান উপলক্ষে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বাদ আছর এই ধর্মীয় অনুষ্ঠান শুরু করে গভীর রাতে শেষ করা হয়,এতে দেশের খ্যাতিমান ইসলামি বক্তাগন বয়ান করেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই খান বাড়ি দারুল কোরআন আরাবিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের বনগ্রাম খাদিমুল ইসলাম সুন্নাতিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল বারী হুজুরের সভাপতিত্বে এবং মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা জাকির হোসেন খানের সঞ্চালনা,সার্বিক পরিচালনায় ছিলেন,এচাহাক খান,মস্তফা খান, আব্দুল ছাত্তার খান,ইয়ার আলি খান,কেরাত খান প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে ওয়াজ নসিহত করেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেখল হামিউস সুন্নাহ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আনিছুর রহমান।

প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, হযরত মাওলানা আজিজুল ইসলাম জালালী বি-বাড়িয়া।

বিশেষ অতিথি, ডাসার হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম, হাফেজ আবুল খায়ের,কালকিনি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা গোলাম হুসাইন,ঢাকা নিউ মার্কেট বাইতুর রহিম জামে মসজিদের খতিব, মুফতি নাছির উদ্দীন নোমানী।

অত্র মাদ্রাসা থেকে সদ্য উত্তীর্ণ হাফেজদের সম্ভাবনা পাগড়ি পড়িয়ে দেন, প্রধান অতিথি ও অত্র মাদ্রাসার সিনিয়র মুহতামিম হাফেজ, মাওলানা, জাকির হোসেন খানসহ অন্যান্য শিক্ষকরা,

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাংবাদিক হেমায়েত হোসেন খান বলেন, আজ থেকে চার বছর পূর্বে ব্যক্তিগত অর্থায়নে এবং এলাকাবাসীর সহযোগিতায় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে, এখানে কোমলমতি শিশুদের মধ্যে মহা পবিত্র কোরআনের আলো এবং ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। বর্তমানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।

মাহফিল শেষে দেশ ও জাতীর কল্যাণ এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা সহ নিপিড়ীত বিপর্যস্ত ফিলিস্তিনের অসহায় মানুষের শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com