1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১১:৪৬|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৪৬১ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ-‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্নগুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসেন, গজরা ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক জাকির হোসেন বাদশা, মমিনুল ইসলাম, সফিক রানা, ফায়ার সার্ভিস স্টেশন লিডার কামাল উদ্দিন তালুকদার।

উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আল এমরান খাঁন বলেন, বাংলাদেশ হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশ। সব-সময় আমরা প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে বসবাস করে থাকি। প্রাকৃতিক ও মানব সৃষ্টি দুর্যোগে আমাদের অনেক সম্পদ নষ্ট ও জীবনহানির ঘটনা ঘটে থাকে। কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দেশ অনেক সক্ষমতা অর্জন করায় যে কোন দুর্যোগের সময় আগ থেকে মানুষকে সচেতন করার কারনে সম্পদহানি ও ক্ষয়ক্ষতি কম হচ্ছে।

তিনি বলেন, আমরা সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারলে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে দেশকে সকল ক্ষেত্রে এগিয়ে নিতে সক্ষম হব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com