1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল–১ আসনে রাজনৈতিক ভদ্রতার দৃষ্টান্ত বিএনপি'প্রার্থী স্বপনের সঙ্গে জামায়াত প্রার্থী কামরুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৬:৪৪|
সংবাদ শিরোনামঃ
রামপালে সাংবাদিকদের সাথে ছাত্রশিবিরের মতবিনিময় বরিশাল–১ আসনে রাজনৈতিক ভদ্রতার দৃষ্টান্ত বিএনপি’প্রার্থী স্বপনের সঙ্গে জামায়াত প্রার্থী কামরুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ এবারের নির্বাচন হবে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন-মাদারীপুরে”মামনুল হক” রাজশাহীকে কৃষিভিত্তিক ইন্ড্রাস্ট্রি গড়ে কর্মসংস্থানের নগরী বানাতে চাই : ডা. জাহাঙ্গীর গৌরনদী ও আগৈলঝাড়ায় ধানের শীষের পক্ষে বরিশাল আইনজীবি ফোরামের নির্বাচনী প্রচার সভা ও গণসংযোগ গৌরনদীতে সেনা অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক। গৌরনদীতে সাংবাদিকদের সাথে সেনা কর্মকর্তাদের মতবিনিময় প্রতিটি কেন্দ্রই থাকবে সিসিটিভির আওতাভুক্ত রাজশাহীর গোদাগাড়ীতে বাস–ভ্যান মুখোমুখি সংঘর্ষ রাজশাহীর রেশম শিল্প : ঐতিহ্য, সম্ভাবনা ও নতুন অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত

বরিশাল–১ আসনে রাজনৈতিক ভদ্রতার দৃষ্টান্ত বিএনপি’প্রার্থী স্বপনের সঙ্গে জামায়াত প্রার্থী কামরুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধিঃ-

বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে রাজনৈতিক সৌহার্দ্য ও ভদ্রতার এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন ও জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান।

সোমবার (২ ফেব্রুয়ারি) গৌরনদী উপজেলার বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের নির্বাচনী কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় প্রার্থীর মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

আলোচনায় পারস্পরিক সহযোগিতা, রাজনৈতিক শালীনতা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নির্বাচনী এলাকায় সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে বরিশাল–১ আসনের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এ ধরনের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ নির্বাচনী পরিবেশকে আরও শান্ত ও গণতান্ত্রিক করতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com