1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে পাঁচজন প্রার্থী। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৩:০৩|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‍্যাবের অভিযান, ৩৬- কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার দেবীগঞ্জে শিশুদের প্রাণঘাতী রোগ হাম থেকে সুরক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা: নড়াইলে চার যুবক গ্রেফতার ফোনে স্যারের পরামর্শে চোখের চিকিৎসা, এমবিবিএস নন, তবুও প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক, উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার দেবীগঞ্জে ফেসবুক পোষ্টে কটূক্তি, আইনের জালে আটক ১ উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ সময়ের উল্লাসের নীরবতা,, বাঘায় জনস্বার্থে মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মানববন্ধন: প্রশাসনকে আল্টিমেটাম ও একগুচ্ছ দাবি উত্থাপন। নড়াইলের কালিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত

বরিশাল-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে পাঁচজন প্রার্থী।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। এসকল প্রার্থীর মাঝে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হয়ে।

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম (সুমন) প্রার্থীদের  প্রতীক বরাদ্দ দিয়েছেন।

প্রতীক পাওয়ার পর আগামীকাল ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা নির্বাচনের প্রচার প্রচারনা শুরু করতে পারবেন।

এবারের নির্বাচনে বরিশাল-১ আসন থেকে যে সকল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছেন তারা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী এবং জেপি মনোনীত বাই সাইকেল মার্কার প্রার্থী ছেরনিয়াবাত সেকান্দার আলী।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন জানিয়েছেন, বরিশাল জেলার ছয়টি নির্বাচনী আসনের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। এছাড়াও প্রার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। তারা সেই সম্পর্ক বজায় রেখে ও আচরণবিধি মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাছাড়া নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ১৯৯ জন। এরমধ্যে গৌরনদী উপজেলায় ১ লাখ ৮৬ হাজার ৬৯৪ জন এবং আগৈলঝাড়া উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৫০৫ জন। গৌরনদীতে মোট ৬৯টি এবং আগৈলঝাড়ায় ৬০টি কেন্দ্রে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com