1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে আগৈলঝাড়ায় জনগুরুত্বপূর্ণ স্থানে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬ গৌরনদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত। নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি

প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে আগৈলঝাড়ায় জনগুরুত্বপূর্ণ স্থানে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে জনগুরুত্বপূর্ণ স্থানে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা গৈলা ইউনিয়নের রথখোলার পশ্চিম পাশে ভূইয়ার পোল খালের উপর দাড়িয়া বাড়ির সামনে ১১দশমিক ৫৮মিটার ব্রীজ প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।

এ সময় উপস্থিত ছিলেন গৈলা মডেল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা,তারক চন্দ্র দে, স্থানীয় ঠিকাদার ছরোয়ার দাড়িয়া,মো: সাদ্দাম মোল্লা হোসেন বাদল, সাবেক মেম্বার সহিদুল ইসলাম আওয়ামী লীগের নেতা-কর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া-মোনাজাতে অংশ নেন উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারফ হোসেন জানান- সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ৪১লাখ ১৯হাজার ২শ ২০টাকা অর্থ বরাদ্দে ব্রীজে নির্মাণের কার্যাদেশ দেয়া হয়েছে বানারীপাড়ার ঠিকাদার মেসার্স সরদার ফারুককে। তবে কাজটি স্থানীয় ঠিকাদার হিসেবে বাস্তবায়ন করবেন ছরোয়ার দাড়িয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com