1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নৌবাহিনীর অভিযানে খুলনার তেরখাদা মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৪০|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় আটদফা দাবীতে স্মারকলিপি প্রদান পঞ্চগড়ের ঐতিহ্যবাহী সোনাহার জমিদার বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসক,, গৌরনদী জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের দাবি, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ জনসাধারণ পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ

নৌবাহিনীর অভিযানে খুলনার তেরখাদা মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ- ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিহত করতে নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কমান্ডার হাসিব এর নেতৃত্বে শনিবার ০৫-১০-২০২৪ ভোর রাতে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা এলাকা থেকে মোঃ মেজবা উদ্দিন এবং মোঃ বাহারুল শিকদারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে ইয়াবা, ২ কেজি ২০০ গ্রাম গাঁজা, দেশীয় মদ, দেশীয় অস্ত্র (০৯ টি রামদা, চাকু ০১টি, বল্লম ০৮টি ) নগদ ৩৫,৬৯০ টাকা এবং ১১টি মোবাইল ফোনসহ আটক করা হয়।

এদের নামে তেরখাদা থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

পরবর্তীতে উদ্ধারকৃত টাকা, গাঁজা, মোবাইল ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ সময় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com