1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে আলোচনা সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:৫১|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

নড়াইলে বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে আলোচনা সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া প্রতিনিধি নড়াইলঃ-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ১২ ডিসেম্বর’২৫ (শুক্রবার) নড়াইল জেলার কালিয়া উপজেলা ও নড়াগাতী থানার বিভিন্ন ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে এই সভাগুলোতে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।

সভায় তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির ৩১ দফা রূপরেখা ভবিষ্যতের রাষ্ট্র গঠনের একটি শক্ত ভিত্তি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রতিটি নেতাকর্মীকে তৃণমূলে গিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা সংগঠনকে আরও সুসংগঠিত হতে হবে। জনগণের দাবি, অভিযোগ ও প্রত্যাশাগুলো চিহ্নিত করে সেগুলো কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। তারা সকলেই ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনে আরও সক্রিয় হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে পরবর্তী কর্মসূচি ও তৃণমূলে সাংগঠনিক শক্তি বৃদ্ধির নানা পরিকল্পনা গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com