1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের জমি নিয়ে বিরোধের জের, নিতহ -১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু রাজশাহী সীমান্তে বিজিবি’র সফল অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে সারের বাজারে অস্বচ্ছতার অভিযোগ, বিপাকে কৃষক জমকালো ম্যাজিক ফেস্টিভ্যালে বরিশালের গর্ব মহসিন সরদার জাদুশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি, পেলেন সম্মাননা। নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে গৌরনদীতে সাকুরা বাস-তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, নারীর ডান পা খণ্ডিত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন, গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী

নড়াইলের জমি নিয়ে বিরোধের জের, নিতহ -১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস,নড়াইল প্রতিনিধিঃ- নড়াইল লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর- দিঘলিয়া গ্রামের ওলিয়ার মোল্যা নামে এক জন নিহত হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওলিয়ার মোল্যা চরদিঘলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওলিয়ার মোল্যার সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল চাচাতো ভাই রোকনউদ্দিন মোল্যার সাথে। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদের জন্য যায় ওলিয়ার। জমিতে যাবার পথে রোকউদ্দিনের দুই ছেলে রবিউল ও রিয়াদ দলবল নিয়ে ওলিয়ার মোল্যার ওপর আক্রমণ করে।

এ সময় তারা কুপিয়ে ও পিটিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। পরিবারের লোক জন খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ওলিয়ারকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী আছমা বেগম অভিযোগ করেন, নিজ বাড়ি থেকে বিলে কাজের উদ্দেশ্য যাবার পথে পঞ্চপল্লীর মাতুব্বর ফিরোজ, মফিজ, রোকন মোল্যার নেতৃত্বে রবিউল, রিয়াদসহ অন্তত ২০/২৩ জনে আমার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। এ সময় তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com