1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের কালিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:০৭|
সংবাদ শিরোনামঃ
প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

নড়াইলের কালিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ-

নড়াইল জেলার কালিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলামের সঙ্গে সুধিজন, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের সেবা কার্যক্রমকে আরো স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত ইউএনও।উন্নয়ন ও জনবান্ধব প্রশাসনের প্রতিশ্রুতিসভায় ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম বলেন— “উপজেলাকে দুর্নীতিমুক্ত, উন্নয়নমুখী ও সেবামুখী প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধিজনসহ সকলে একসঙ্গে কাজ করতে হবে। জনগণ যাতে সহজে সরকারি সেবা পায়, সেটিই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন, ভূমি সেবায় স্বচ্ছতা, দরিদ্র মানুষের সহায়তা এবং শিক্ষাবান্ধব কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন—কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস কালিয়া উপজেলা বিএনপি সভাপতি সর্দার আনোয়ার হোসেন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা তারিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাবৃন্দবিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) কালিয়া শাখার সভাপতি মামুন মোল্যা ও সাধারণ সম্পাদক মো. উজ্জল শেখ,কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, প্রেসক্লাব কালিয়ার সভাপতি মোঃ ফশিয়ার রহমান, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা

গুরুত্বপূর্ণ মতামত ও আলোচনার বিষয় সভায় যে বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে—চলমান অবকাঠামো উন্নয়ন ও অসমাপ্ত প্রকল্প ভূমি সেবা সহজীকরণ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ নদীভাঙন প্রতিরোধ ও কৃষি উন্নয়নের পরিকল্পনা সাধারণ মানুষের সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ জনপ্রতিনিধি, সুধিজন ও সাংবাদিকরা উপজেলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ইউএনও বলেন—“জনগণের স্বার্থে যেকোনো সঠিক উদ্যোগে উপজেলা প্রশাসন পাশে থাকবে। সমন্বিত উন্নয়নই হবে কালিয়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠার পথ।”

সভা শেষে অংশগ্রহণকারীরা ইউএনও-কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার সফল প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com