1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৭:৩৩|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী নগরীতে জমি দখলে বেড়া দিলেন বিএনপি নেতার ভাই দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,, ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানালেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

দেবীগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

আসন্ন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। সভায় পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর রায়, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ূন কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা শাখা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, বীর মুক্তিযোদ্ধা একে ভুঁইয়া (কমান্ডার), দেবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সোহেল ইসলামসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সভায় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় বক্তারা পহেলা বৈশাখ উদযাপনকে আনন্দমুখর ও শান্তিপূর্ণ করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com