1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদা উপজেলায় যৌথ বাহিনীর আগমনে সকল শ্রেণি পেশার মানুষের মাঝে স্বস্তি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই প্রেমের টানে গাজীপুর থেকে পাথরঘাটায় তরুণী, হিন্দু যুবকের সঙ্গে বিয়ের দাবি আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে রাশেদের বিস্ফোরক দাবি মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল,তদন্তের দাবি বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ১৫ বছরের জমি বিরোধের অবসান, সম্পত্তি বুঝে পেলেন পারুল বেগম গাছের ছায়ায় শ্রমিকের বিশ্রাম ও কাজ বন্ধ করতে ১ যুগ বয়সী সরকারি পাইকড় গাছ কর্তন।

তেরখাদা উপজেলায় যৌথ বাহিনীর আগমনে সকল শ্রেণি পেশার মানুষের মাঝে স্বস্তি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই, তেরখাদা প্রতিনিধি,খুলনাঃ- খুলনা জেলার তেরখাদা উপজেলায় যৌথ বাহিনীর আগমনে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জনসাধারণের সেবার মানও বেড়েছে। যৌথ বাহিনী তেরখাদায় অবস্থান করার পর তেরখাদা এলাকায় সব ধরণের আতঙ্ক কেটে গেছে।জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই মাঠে নেমেছে যৌথ বাহিনী।উপজেলা বাসীকে ভালো রাখা এবং ভালো থাকার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করছে যৌথ বাহিনীর সদস্যরা।

যৌথবাহিনী সাধারণ লোকদের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে নিরলস পরিশ্রম করে চলেছেন।সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলার উন্নয়ন ত্বরান্বিত করতেও ব্যাপকভাবে কাজ করছেন।

জানা গেছে , এক সময় আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় বংশে বংশে, গোত্রে গোত্রে দেশীয় তৈরি অস্ত্র বিশেষ করে ঢাল সড়কি, রামদা নিয়ে গ্রাম্য কাইজায় লিপ্ত হতো।

তাও কমে গেছে। জনগণের জানমালের নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী দ্বিগ্বিদিক ছুটে চলেছেন তেরখাদার পথে প্রান্তরে।যৌথবাহিনীর অংশ হিসেবে নৌবাহিনীর সদস্যরা তেরখাদা উপজেলার বিভিন্ন হাটবাজারে , জনসমক্ষে গিয়ে জনসাধারণকে সচেতন করছেন এবং শান্তিপূর্ণ বসবাসে আশ্বাস প্রদান করছেন।
সকল শ্রেণির লোকেরা এখন স্বাভাবিক জীবন যাপন করছে। যৌথ বাহিনীর কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের কারণে উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত শান্ত হচ্ছে।

শান্তির জনপদ এখন তেরখাদা। তেরখাদার সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষ সন্তানদের তদারকি শুরু করেছেন। এখন আর নেই কোন হতাশা।

যৌথবাহিনীর কার্যক্রম চলমান থাকার কারণে তেরখাদা উপজেলা অচীরেই একটি সুশৃঙ্খল পরিবেশে রূপান্তরিত হবে। নৌবাহিনীর সদস্যদের দেখা যায় তারা তেরখাদার বিভিন্ন এলাকায় সর্বসাধারণকে উদ্বুদ্ধ করছেন।দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে চান তারা। আইনশৃঙ্খলার বিঘ্নকারী সে যে-ই হোক না কেনো তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

সূত্র জানায়, যৌথ বাহিনীর সাথে থানা পুলিশও মাঠে নেমেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com