1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ সন্দেহ ভাজন আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় আহত গৌরনদীর ব্যবসায়ী স্বাধীন খান আর নেই গৌরনদীতে ভেজাল খাদ্য-ঔষধ ও মাদকের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫ নতুন রুপে সাজে ফিরছে রাজশাহীর সুইমিং পুল শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উজিরপুরে সমাবেশ অনুষ্ঠিত তেরখাদায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খুলনার তেরখাদায় নজরুল বর্ষের উদ্বোধন কালিয়ায় মেহগনি বাগানে মিলল বিদেশি বন্দুক, উদ্ধার অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন,, কালিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনালা অস্ত্র, উদ্ধার হলো ব্যারেল-বাটসহ বিভিন্ন সরঞ্জাম

তেরখাদায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ সন্দেহ ভাজন আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ- নৌ গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে তেরখাদা উপজেলাধীন লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (এক্স) বিএন , (পি নং-২৮৯০) এর নেতৃত্বে ১৩ জন সদস্য মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অপারেশনে প্রাথমিক ভাবে প্রধান সন্দেহভাজন মোঃ মাসুম বিল্লা (৩৬) পিতা মোঃ নূর মোহাম্মদ বিশ্বাস , গ্রামঃ তেরখাদা, পোস্টঃ তেরখাদা, থানাঃ তেরখাদা, জেলাঃ খুলনা, বর্ণিত ব্যক্তিকে ৫০ শয্যা হাসপাতাল তেরখাদা এর সামনে হতে মাদক বিক্রি করা অবস্থায় আটক করা হয়।
বর্ণিত ব্যক্তির তথ্য মতে *ইয়াবা ৩৬ টি,* নগদ টাকা ৩,৭৭০, মোবাইল ফোন ০১ টি, ও মাদক সেবন এর বিভিন্ন সরঞ্জামান্দি জব্দ করা হয়।

যৌথ অপারেশনে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ (০৮ জন) ও অংশগ্রহণ করে। বর্ণিত আসামী গত ০৬ নভেম্বর হতে অদ্যাবধি জ্বর জনিত কারণে ৫০ শয্যা বিশিষ্ট তেরখাদা হাসপাতালে ভর্তি অবস্থায় মাদক বিক্রি করেছে বলে জানা যায়।
পরে ধৃত আসামী ও জব্দকৃত মালামাল তেরখাদা থানায় হস্তান্তর করা হয় ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com