1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ১৭০ পিস ইয়াবা সহ ইউপি চেয়ারম্যান বুলবুল আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:৪৯|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান

তেরখাদায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ১৭০ পিস ইয়াবা সহ ইউপি চেয়ারম্যান বুলবুল আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ- নৌ গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ নভেম্বর সন্ধ্যা ৭ টার দিকে তেরখাদা উপজেলাধীন ৪ নং সাচিয়াদহ ইউনিয়নের সাচিয়াদহ বাজার হতে লেঃ কমান্ডার মোঃ নাঈম-উল-হক (সি) বিসিজিএম, বিএন, ( পি নং-২৮০৩ ) এর নেতৃত্বে ১৩ জন সদস্য মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অপারেশনে প্রাথমিক ভাবে প্রধান সন্দেহভাজন সাচিয়াদাহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ (৪৬) পিতা মোঃ মৃত আমিনুল ইসলাম গ্রামঃ নলিয়ার চর,বর্ণিত ব্যক্তিকে সাচিয়াদহ বাজার সংলগ্ন হতে মাদক বিক্রি করা অবস্থায় আটক করা হয়।

বুলবুলের তথ্য মতে তার বাগান বাড়ি থেকে ১৭০ পিস ইয়াবা, দেশীয় রামদা ২-টি, টর্চ লাইট ১-টি, তালা কাটা মেশিন ১-টি, মোটরসাইকেল ১-টি, নগদ টাকা ১৮,৮০০/০০, মোবাইল ফোন ২-টি, মোবাইল সিম ৮-টি ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

উক্ত যৌথ অপারেশনে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ (০৬ জন) ও অংশগ্রহণ করে।
চেয়ারম্যান বুলবুল আহমেদ তেরখাদা থানার নাশকতা মামলার আসামী।বুলবুল আহমেদ আগেও দুটি (অস্ত্র ও মাদক) মামলায় অভিযুক্ত রয়েছে বলে জানা যায়।

আসামি বুলবুলকে এবং জব্দকৃত মালামাল তেরখাদা থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com