
আতাউর রহমান চঞ্চল, গৌরনদী বরিশাল পতিনিধিঃ- তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার প্রতীক বরাদ্দের পরপরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ। নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচার প্রচারণা। তৃতীয় ধাপে বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়ার উপজেলায় পরিষদ নির্বাচন আগামী (২৯-মে) অনুষ্ঠিত হচ্ছে।
চেয়ারম্যান পদে এ দুটি উপজেলার গৌরনদীতে ৩ জন, আগৈলঝাড়ায় ২জন মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবাই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলায়): প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনি প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। পোস্টার লাগানোর পাশাপাশি চলছে মাইকিং। সোমবার সন্ধ্যা থেকে প্রার্থীরা জনসংযোগে নেমে পড়েছেন।
সাবেক পৌরমেয়র ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, উপজেলা পরিষদ নির্বাচনে পদপ্রার্থী হারিছুর রহমান হারিছ (মোটর সাইকেল প্রতীক)। ও গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া (কাপপিরিচ) এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান ও প্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরী (আনারস প্রতীক)।
এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ মুন্সী (টিউবওয়েল)। জামাল হোসেন গোমস্তা (মাইক)। এছাড়াও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে-অ্যাড. সাহিদা আক্তার পারভীন (হাঁস)। শ্রিপ্রা রানি বিশ্বাস (ফুটবল)। ও আইরিন আক্তার শিল্পী (কলস প্রতীক)। পেয়ে প্রচার প্রচারণা ও জনসংযোগ করেছেন।এবার চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে আগৈলঝাড়া): উপজেলায় নির্বাচনের ভোট যুদ্ধে লড়াইয়ের জন্য মনোনয়পত্র যাছাই-বাছাই শেষে প্রতীক পেয়েছেন মোট ১১জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ২জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত (আনারস প্রতীক)। এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি সাবেক চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী (দোয়াত কলম) প্রতীক।
এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার (উড়োজাহাজ)। উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরদার (মাইক)। শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সবুজ আকন (টিউবওয়েল)। উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাহাবুদ্দিন মোল্লা (তালা)। ও ছাত্রলীগ নেতা সঞ্জয় বাড়ৈ (চশমা প্রতীক)।
নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মলিনা রানী রায় (প্রজাপতি প্রতীক)। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হাফিজা ইয়াসমিন (ফুটবল)। উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য পবিত্র রানী রায় (কলস)। উপজেলা স্বে”ছাসেবক লীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক মনিকা সরকার (হাঁস প্রতীক)। নিয়ে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতীক পেয়ে প্রচার প্রচারণা ও জনসংযোগ করেছেন। পোস্টার টানানো ও নিয়ম মেনে মাইকে প্রচার প্রচারণা চালাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা ভোট ও দোয়া প্রার্থনা করছেন। সেই সঙ্গে উঠান বৈঠক ও নির্বাচনি সভা অনুষ্ঠিত হচ্ছে। হাটবাজার, চা-পানের দোকান ও হোটেল-রেস্টুরেন্টগুলো এখন নির্বাচনী হাওয়া সরগরম।
সাবেক মেয়র,উপজেলা সাধারন সম্পাদক বলেন,এ উপজেলার উন্নয়নে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব এবং গৌরনদী উপজেলাকে স্মার্ট গৌরনদীতে রুপান্তর করবো ইশ্নাআল্লাহ সে লক্ষ্যে প্রচার-প্রচারণা নেমেছি। আরেক প্রার্থী মনির হোসেন মিয়া বলেন, উপজেলার জনসাধারণ আমাকে চায়। তাদের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকতে চাই। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,আগৈলঝাড়া উপজেলাকে স্মার্ট করার লক্ষে কাজ করে যাচ্ছি। অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো,এমনই ভাবে ভোটারদের কাছে প্রার্থীরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।