1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| ভোর ৫:৩৮|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির, দেবীগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়কের নির্মাণকাজ, মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ,, কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন ৪র্থতম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্টিত গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালিয়ার নড়াগাতীর মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা

ডাসারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-নিরাপদ জ্বালানি,ভোক্তা বান্ধব পৃথিবী,প্রতিপাদ্য বিষয় নিয়ে মাদারীপুর জেলার ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ)২০২৪ ইং তারিখ সকালে বিশ্ব ভোক্তা অধিকার দিবসটির র‌্যালি শেষ করে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভার সভাপতিত্বে ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সায়েদুজ্জামান হিমু,

বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি সায়েদুজ্জামান হিমু বক্তব্যে বলেন,ভোক্তা অধিকার আইন খুবই কঠোর তাই আমরা এই রমজানে কোনো নিত্য প্রয়োজনীয় পন্যে ভেজাল না করি। এটা রহমানের মাস পবিত্র রমজান মাস,এই উপলক্ষে আমরা পন্যের দাম সঠিক রাখব এবং ভেজাল মুক্ত রাখবো। প্রয়োজনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম একটু কমিয়ে রাখার চেষ্টা করবো, বিশ্বের প্রায় দেশে বিভিন্ন সময় বিভিন্ন দিবসে পন্যের দাম কমিয়ে রাখা হয়।

এসময় ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক,পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও সুনমন্দী উচ্চবিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম,সরকারী শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজের,শিক্ষক পরিষদের সম্পাদক ও দর্শন বিভাগের প্রভাষক সৈয়দ ওয়ালীউর রহমান।

উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান,ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজের শরির চর্চা বিভাগের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান, দপ্তর সম্পাদক রিয়েল হাওলাদার,ডাসার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ শাওনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com